1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে অসহায়-দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং ধর্মীয় উপাসনালয়ের জন্য অনুদান প্রদান করা হয়।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন ১১ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম কফিল উদ্দীন কায়েস।

অনুষ্ঠানে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করা ১১ জন শিক্ষার্থীকে সনদপত্র তুলে দেওয়া হয়।

৬০ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।অসহায় মানুষের বাড়ি নির্মাণ, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি মন্দিরে অনুদান প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন অসহায় পরিবারকে আর্থিক সহায়তা ও ডেউটিন দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার এস এম কফিল উদ্দীন কায়েস বলেন,“সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে গড়ে তুলতে এ সহায়তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইলাহী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির,সহকারী পরিচালক আল-আমিন, জোন জেসিও নায়েব সুবেদার মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ অনুষ্ঠানে অংশ নিয়ে বিজিবির এ মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান।স্থানীয়রা বলেন, সীমান্ত অঞ্চলের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত ও পিছিয়ে আছে। বিজিবির এ ধরণের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost