রিয়াজ উদ্দিন,পেকুয়া:
জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেকুয়া উপজেলা জামায়াত। শুক্রবার বিকেলে এ উপলক্ষে এক সমাবেশ পেকুয়া চৌমুহনী ক্রেমলিন প্লাজা চত্তরে অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ডা: নুরুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেেশ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া কক্সবাজার-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান এএইচএম বদিউল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, জামায়াতের নায়েবে আমীর জেএম শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, জামায়াত নেতা জয়নাল আবেদীন, মাওলানা হাসান শরীফ, দিদারুল ইসলাম প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রæয়ারীর মধ্যে হতে হেবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তাছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply