1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় অনুর্ধ্ব-১৪,১৬ শহীদ ওয়াসিম দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর সকালে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া ক্রিকেট স্কুলের আয়োজনে লক্ষীপুর জেলা ও পেকুয়া উপজেলার মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। পেকুয়া স্পোটিং ক্লাব, আনাবিয়া এন্টারপ্রাইজের সহযোগিতায় উক্ত খেলার স্পন্সর ছিলেন হাজী নাজেম রেস্টুরেন্ট ও আদর ডাইন। উক্ত ক্রিকেট টীম ৪ দিনে ২ টি খেলা অনুষ্ঠিত হবে। এ সময় অতিথি ছিলেন পেকুয়া সদরের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি সাহেদুল ইসলাম, পেকুয়া প্রকল্প বাস্তবায়ন অফিসের জিয়াবুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবির লক্ষীপুর জেলা কোচ ও বিসিবির গেইম ডেভলপমেন্ট মনির হোসেন, পেকুয়া ক্রিকেট স্কুলের কোচ আমির আবদুল্লাহ, সহকারী ছিলেন রাশেদুল ইসলাম, মোহাম্মদ তারেক প্রমুখ। ইউপি সদস্য সাহেদুল ইসলাম উভয় ক্রিকেট টীমকে শুভেচ্ছা জানান। শহীদ জিয়াউর রহমান কলেজের কাঁদাযুক্ত মাঠকে আরো উন্নত করে ক্রীড়া উপযোগী করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, পেকুয়া ক্রীড়া কমপ্লেক্স দীর্ঘদিন অবহেলিত ছিল। সেখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে খেলার মাঠকে আরো উন্নত করে খেলার জন্য উম্মুক্ত করা, খেলার মাঠে নলকুপের ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost