1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

তারেক রহমানের নির্দেশে ছনুয়ায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার

দেলোয়ার হোসেন রশিদী:
শনিবার ৪ অক্টোবর বিকেলে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবাহালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর পিপি ও বাঁশখালী ডিগ্রী কলেজের সভাপতি এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, ছনুয়া ৬নং ওয়ার্ডের মেম্বার হেফাজুল ইসলাম তারেক, বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক, আজিজুল হক, রিদুয়ান, মো: আবু, যুবদল নেতা মো. আব্বাস,শাহাদাত হোসেন, যুবদল নেতা মো: জকরিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবাহালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহাম্মদ মোবারক দৌলা, মুহাম্মদ মুজিবুদ্দৌলা, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ জকরিয়া, মুহাম্মদ বখতিয়ার, মোজাম্মেল হক কছির ৬টি পরিবার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost