1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

চকরিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নতুন নির্দেশনা জারি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার

মো: রুবায়েত মোস্তফা আতিক:
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সরকারি হাসপাতালের কার্যক্রম সুষ্ঠু ও রোগীসেবা নির্বিঘ্ন রাখতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতাল প্রবেশে নতুন নিয়ম চালু করেছে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস।

৫ অক্টোবর রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়—
প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
এই নির্ধারিত সময়ের বাইরে কোনো প্রতিনিধি সরকারি হাসপাতালের প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না।

নোটিশে আরও বলা হয়, কেউ এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া কোনো প্রতিনিধি হাসপাতাল থেকে রোগীর তথ্য, প্রেসক্রিপশন বা চিকিৎসা সংক্রান্ত ছবি তুলতে পারবেন না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধিদের সাক্ষাতের সময় অবশ্যই নিজ নিজ কোম্পানির আইডি কার্ড বা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে বলে নির্দেশে জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়রুল আবেদীন বলেন,
“সরকারি হাসপাতালের শৃঙ্খলা, রোগীসেবার মান ও দালালের উপদ্রব রোধে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে অপ্রয়োজনীয় ভিড় যেন না হয়, সেটিই মূল উদ্দেশ্য।”

স্থানীয় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost