ফয়সাল আলম সাগর,
কক্সবাজারের টেকনাফে র্যাব১৫ এর পৃথক অভিযানে দেশীয় মদ, নকল বিদেশী মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার মুসা আলী হাজীর ভিটায় ইসমাইলের সেমিপাকা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে র্যাব সদস্যরা তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। পরে তাদের দেখানো মতে ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার প্রস্তুতকৃত নকল বিদেশী মদ, ৩৮টি খালি বিদেশী কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মিলিলিটার চিনির ক্যারামেল এবং মদ তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়,
১️ রেজাউল করিম (২৫), পিতা- আব্দুল হাশিম, মাতা- সোনা বানু, সাং- উত্তর লেঙ্গুরবিল, সুফিয়া মার্কেট, ২ নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
২️ বিপুল বিশ্বাস, মাতা- মুক্তি রানী, সাং- আলীপুর, বণিক বাড়ি, ১০ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।
৩️ মোঃ আল আমিন (১৯), পিতা- মোঃ মমিনুল ইসলাম, মাতা- আমেনা খাতুন, সাং- ফলগাছা, মোল্লা বাড়ি, ৭ নং ওয়ার্ড, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।
র্যাব-১৫ জানায়, কক্সবাজার মাদকপ্রবণ এলাকা হওয়ায় র্যাব নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-১৫।
ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক
Leave a Reply