প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পেকুয়া উপজেলা শাখার আওতাধীন রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের ৫৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১০ (অক্টোবর) শুক্রবার বিকেলে পেকুয়া উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব ইমরুল হাসান ইমুর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গোলাম রহমানকে আহবায়ক, জুনাইদুল ইসলামকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন শাহাদাত হোছাইন রাজিব,তৌহিদুল ইসলাম,আব্দুল গফুর, আবুল হোছেন,মো.বেলাল উদ্দিন,সাইফুল ইসলাম বাবুল,আব্দুর রহমান জসিম উদ্দিন, মো.ফোরকান,তাহারিমুল আকরাম আয়াত, বাকীদের সদস্য করা হয়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় অদ্য তারিখ হতে আগামী ৩০ দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে আহবায়ক কমিটির সকল সদস্যরা পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply