1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

শিক্ষক কর্মচারীর মানববন্ধনে বক্তারা ৩দফা দাবি মেনে নিন নইলে আসছে এক দফা!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার

পেকুয়া প্রতিনিধি:
তিন দফা দাবি আদায়ে কক্সবাজারের পেকুয়ায় মানববন্ধন করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ সময় বক্তারা ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে জাতীয়করণের এক দফা দাবিতে চলে যাওয়ার হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে চৌমুহনী চত্বরে ‌‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ পেকুয়া উপজেলা শাখার আহবায়ক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এই হুশিঁয়ারী দেন।

বক্তারা আরো বলেন, এ সরকারে আমাদের তিনজন শিক্ষক রয়েছে অথচ তারা আমাদের দুঃখ দুর্দশা বুজতেছেন না। আমরা আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি, কেননা বেসরকারি শিক্ষক সমাজ আজ চরম অবহেলিত। ঢাকায় আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে। আমাদের আর পেছনে যাওয়ার জায়গা নেই। অবিলম্বে আমাদের দাবি মেনে নেয়া হোক।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড.মোহাম্মদ জাকির হোছেন হাওলাদার, মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, বারবাকিয়া ইসলামিয়া কামিল মাস্ট্রার্স মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমতিয়াজ, রাজাখালী বিইউআই কামিল মাষ্ট্রার্স মাদ্রাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, পেকুয়া বিএমআই কলেজের শিক্ষক জামাল সাকিব, উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা কাজেমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা সবাই দ্রুত শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেয়ার জোর দাবি জানান।

এদিকে জানা যায়, গত ১২ অক্টোবর থেকে ৩ দফা দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। আজ ৫ম দিনে তারা মানববন্ধন করে এক দফার হুশিঁয়ারী দেন।

মানববন্ধনে উপজেলার এমপিওভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost