1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

তিন দফা দাবি আদায়ে মিছিল সফল করার লক্ষ্যে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৫৩ বার

দেলোয়ার হোসেন রশিদী:
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের চলমান তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন ও বিক্ষোভ মিছিল উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯অক্টোবর(রোববার) সন্ধ্যায় জেনারেল টিচার্স এসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে সদরের বটতলী মোটর স্টেশনস্থ বিডব্লিউবির অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লোহাগাড়ায় জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক ফোরামে (বিটিএফ) চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক অলিউল্যাহের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন জেনারেল টিচার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ মহসিন, লোহাগাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি লোহাগাড়া শাখার সেক্রেটারি মাস্টার গোপাল কান্তি বড়ুয়া।
সংবাদ সম্মেলনে লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবি মানতে হবে। দাবি না মানলে কেন্দ্রীয় কর্মসূচিততে যে ঘোষণা আসবে, আমরা সেসব কর্মসূচি পালন করব।
সোমবার(২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কেরানিহাট চত্বরে আমাদের শিক্ষকদের দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হবে। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন লোহাগাড়ায় জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost