1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সপ্নে আমাদের পথচলা : আলহাজ্ব শাহজাহান চৌধুরী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯২৪ বার

দেলোয়ার হোসেন রশিদী :
আজ ২১ আগষ্ট মঙ্গলবার, আসরের নামাজের পর থেকে চুনতি ইউনিয়নের অন্তর্গত ০৪ নং ওয়ার্ডের নলবনিয়া এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্ম-পরিষদ সদস্য, সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সপ্নে আমাদের পথচলা। আমাদের ত্যাগ একমাত্র আল্লাহর জন্য। আমাদের প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি।’
সুত্র মতে, চুনতি ইউনিয়ন জামায়াতের আয়োজনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, নায়েবে আমির- বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা। আলহাজ্ব মাওলানা আনম নোমান, সেক্রেটারি- বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা। মাষ্টার মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক- বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুনতি ইউনিয়ন শাখা। সঞ্চালনা করেন মাওলানা আনোয়ারুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি, চুনতি ইউনিয়ন শাখা।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা সলিম উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক- বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা।
মতবিনিময় সভায় নলবনিয়ার সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজন সফল ও সার্থক হয়েছে। এলাকাবাসীর মতামত হৃদয় দিয়ে শুনেন, তাদের প্রাণাধিক প্রিয় মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এলাকাবাসীর পক্ষে জনাব নুরুল কবির তার বক্তব্য কান্নার কারণে শেষ করতে পারেননি।
বক্তারা আরো বলেন, লোহাগাড়ায় কোন রাজনৈতিক মামলা হলে, নলবনিয়ার মানুষ আসামী হতেন। এলাকাটি মাজলুম এলাকা হিসেবে চিহ্নিত হয়েছিল জালিমের জুলুমের সময়।
এছাড়াও অত্র এলাকায় চুনতি ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মরহুম মাওলানা মোহাম্মদ আইয়ুব ভাইয়ের বাড়ি হওয়ায় বিশেষভাবে মামলা দেয়া হতো এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের। মরহুম মাওলানা মোহাম্মদ আইয়ুব ভাই জেল জুলুমের স্বীকার হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন মহান রব্বের দরবারে। মেহমানরা ভাইয়ের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করে মতবিনিময় সভার শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost