1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় দোয়া মাহফিলে জনসমুদ্র নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন চট্টগ্রাম-১৫’র ধানের শীষ প্রার্থী পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন নতুন বার্তা দিয়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে – মুহাম্মদ শাহজাহান

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯২০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণতন্ত্র ও সুশাসন উত্তরণে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা জরুরী। আমাদেরকে এখন গণমানুষের আস্থা অর্জনে মরিয়া হয়ে কাজ করতে হবে। সময়ের দাবি অনুযায়ী নতুন নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা দিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষা দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সঙ্গে নিজেদের যুক্ত করেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন যেন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ন্যায়-ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হয়- সে জন্যই জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূখী রাজনীতিতে বিশ্বাসী।

রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন,বান্দরবান জেলা আমীর মাওলানা এস এম আব্দুচ্ছালাম আজাদ,রাঙ্গামাটি জেলা আমির অধ‍্যাপক আব্দুল আলিম, উত্তর জেলা আমির আলা উদ্দীন সিকদার কক্সবাজার জেলা নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী প্রমুখ নেতৃবৃন্দ।এ ছাড়াও চট্টগ্রামের ২৩টি আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost