স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চকরিয়া পৌরসভা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় চকরিয়া মহিলা কলেজ হল রুমে অনুষ্টিত সম্মেলেনের উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী হাসান, প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর নুরুল আমিন, যুগ্মসম্পাদক আবু ইউসুফ বহদ্দার, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মনজুরুর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আবদুল মালেক জিহাদী ও পৌর বিএনপির যুগ্মসম্পাদক আকতার ফারুক খোকন। সভাপতিত্ব করেন চকরিয়া পৌর ওলামা দলের আহবায়ক মাওলানা জয়নাল আবেদীন প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌর ওলামা দলের সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন চকরিয়া উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মিজানুর রহমান।
Leave a Reply