1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রাবার বাগানে রোহিঙ্গার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে এক রোহিঙ্গা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা দিকে স্থানীয়রা বাগানের একটি গাছে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
নিহত রোহিঙ্গা ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৩৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্প–২ ইস্ট, ব্লক–ডি/৪–এর বাসিন্দা। তাঁর পিতার নাম সায়েদ আলম।
লাশটি প্রথম দেখতে পান স্থানীয় অনিসুর মোস্তফা। তিনি বলেন, সকালে রাবার বাগানের দিকে গেলে দেখি একজন গাছে ঝুলে আছে। পরে চিনতে পারি উনি রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost