1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

লোহাগাড়া ট্রমা সেন্টারে যুক্ত হলো ডিজিটাল এক্স-রে মেশিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে কার্যক্রম না থাকা ট্রমা সেন্টার চালু হওয়ার পর নতুনভাবে যুক্ত হয়েছে ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রম। এখন থেকে এই ট্রমা সেন্টারে চিকিৎসা সেবা নিতে আসা সকল রোগীরা সরকার নির্ধারিত মূল্যে এক্স-রে করতে পারবে। এছাড়াও যক্ষা রোগ নির্ণয় এবং গরীব অসহায় রোগীরা ফ্রিতেই এ সেবা পাবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এক্স-রে মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম এ সাইফুল্লাহ চৌধুরী।
এসময় পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হামিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান, ডাঃ সুমন চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার,পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost