1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ প্রকাশ করেছেন নির্যাতিত গণঅধিকার পরিষদ নেতা আবদুল কাদের (প্রাইম)

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার

নিজস্ব প্রতিবেদক:
২০২১ সালের মোদী-বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুল কাদের (প্রাইম)
আজ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়কে “আইনের শাসনের পথে অগ্রগতির একটি ধাপ” বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজনৈতিক নির্যাতনের শিকার একজন নাগরিক হিসেবে তিনি ন্যায়বিচারের প্রশ্নে সবসময়ই আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন। আব্দুল কাদের জানান, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার অভিজ্ঞতা তাকে মানবাধিকার ও আইনি প্রক্রিয়া সম্পর্কে আরও সংবেদনশীল করে তুলেছে।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অতীতের নির্যাতন-সহিংসতার জন্য বিচার পাওয়া এগুলো দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যেন রাজনৈতিক বিরোধের নামে কেউ নির্যাতনের শিকার না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নিজের গুলিবিদ্ধ অবস্থার পুরোনো একটি ছবি সংযুক্ত করে আব্দুল কাদের লিখেছেন, সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost