1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ মালামাল জব্দ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বার্মিজ গরু ও বিভিন্ন ধরনের বাংলাদেশি মালামাল জব্দ করেছে বিজিবি।
গত ২৪ ঘণ্টায় ফুলতলী, লেম্বুছড়ি, ভালুখাইয়া, জারুলিয়াছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহল দলের অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৯ লাখ ১৪ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বাংলাদেশি মালামালের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ২টি বার্মিজ গরু এবং বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘আমরা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমনে সবসময় সতর্ক অবস্থানে আছি। সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।’
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা পেলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড অনেকাংশেই কমে যাবে। আমরা দেশের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছি।
স্থানীয়রা জানায়, বিজিবির এ অভিযানে এলাকাজুড়ে চোরাচালানকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost