1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার মিছিল থামছে না। সরু ও ঝুঁকিপূর্ণ এই মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে বহু প্রাণ। দীর্ঘদিন ধরে ছয় লেন করার আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় আজ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করছেন ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ ও স্থানীয় এলাকাবাসী।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আন্দোলনের ব্যানারে এ ব্লকেড কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ব্লকেড কর্মসূচিতে বক্তারা দ্রুত মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

একই সময় সাতকানিয়া উপজেলার কেরানীহাট চত্বর, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুলিশ বক্সের সামনে এবং চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজ এলাকােও একযোগে ব্লকেড অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
“ক্ষমতা নয়, জনতা; জনতার জয়গান।”
“ইনকিলাব! ইনকিলাব!”
“আমার দাবি, তোমার দাবি— ছয় লেন, ছয় লেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost