1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
সদ্য যোগদানকৃত চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন আজ ১লা ডিসেম্বর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরিদর্শনে আগমনের পর সুসজ্জিত পুলিশ দল এসপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সালামি গ্রহণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে বারাক, অস্ত্রাগার, ডাইনিং, সিভিক সেন্টার, ডি-স্টোর, সি-স্টোর, এমটি সহ পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিটি ইউনিটের সার্বিক শৃঙ্খলা, কার্যপরিকল্পনা, জনসেবা প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কল্যাণ, প্রশিক্ষণ, দায়িত্বপালন, কর্মপরিবেশ ও জনসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, “সততা, পেশাদারিত্ব, মানবিকতা ও দেশপ্রেম—এই চার মৌলিক নীতিমালা ধারণ করে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার, আর সেবাই আমাদের ধর্ম। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও আধুনিক নাগরিক-বান্ধব চট্টগ্রাম গড়ে তুলতে আমরা অবশ্যই সক্ষম হবো।”
পরিদর্শন কর্মসূচিতে জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরআইসহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost