রিয়াজ উদ্দিন পেকুয়া:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেছেন- বিএনপি সরকার ক্ষমতায় আসলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে। পেকুয়া উপজেলার রাজাখালী, মগনামা, উজানটিয়া, পেকুয়া ইউনিয়নের একাংশ, ছনুয়া, বাঁশখালী, কুতুবদিয়াসহ উপকূলীয় এলাকার মানুষ লবণ চাষ করে জীবিকা নির্বাহ করে। তিনি আরো বলেন, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমি যুদ্ধ করে লবণের সর্বোচ্চ দাম নিশ্চিত করেছিলাম। বতর্মান সরকার দুর্বলতার সুযোগ নিয়ে লবণ আমদানীর পাঁয়তারা করছে। কিন্তু বর্তমানে লবণ আমদানীর প্রয়োজন নেই। তিনি বুধবার পেকুয়া নির্বাচন গণসংযোগের রাজাখালীর সবুজ বাজারে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি পেকুয়া সদরের সিকদারপাড়ায় নিজ পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। বুধবার পেকয়া সদরের পূর্বমেহেরনামা সাকুরপাড় স্টেশন, জারুলবুনিয়া, বারবাকিয়া বাজার, টইটংয়ের ধনিয়াকাটা, টইটং বাজার, রাজাখালী আরবশাহ বাজার, সবুজ বাজার, বারবাকিয়া ইউনিয়নের স্কুল মাঠ স্টেশনে পথসভায় বক্তব্য রাখেন। বৃহস্পতিবার মগনামা, উজানটিয়া ইউনিয়নে গণসংযোগ করবেন এবং বিভিন্ন পথসভায় বক্তব্য রাখবেন।
Leave a Reply