দেলোয়ার হোসেন রশিদী:
অসুস্থ দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর লোহাগাড়া পুরান ছমদিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। স্বৈরচারী শাষক শেখ হাসিনা তাঁকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়েছিল। আমরা তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি। একই সাথে দেশের মানুষকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। বর্তমান দুঃশাসন ও নির্যাতনের বিরুদ্ধে সকলকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের অধিকার রক্ষায় বিএনপি সব সময় মাঠে ছিল, আছে এবং থাকবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল হাশেম, চট্টগ্রাম জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর এরফানুল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মোঃ জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদুল হক, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. তাজউদ্দীন, উপজেলা যুবদল নেতা মো. মোরশেদুল আলম, ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, শওকত আলী প্রমূখ। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply