চট্টগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রামে রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে নিয়ে বিভিন্ন ভুঁইফোড় অললাইন মিডিয়ায় অপপ্রচার করছে বলে জানায় ভুক্তভোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, বন বিভাগে আমার ১২ বছরের চাকুরি কালে দায়িত্ব পালনের সময়ে কোথায় কোন অনিয়ম হয়নি এবং কোন অভিযোগের তথ্যও পাওয়া যায়নি। আমি সবসময়ে সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করে আসছি যাহা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।
মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে সরকারি দায়িত্ব পালনকালে একাধিক দুষ্কৃতিকারী এবং ঈর্ষান্বিত মহলের ব্যক্তিদের দ্বারা হেনস্থা এবং হয়রানির শিকার হয়েছি। রাজস্ব রশিদ ছাড়া কোন সরকারি রাজস্ব বা অর্থ আদায়ের কোন নজির নাই। এবং যাদের কাছ থেকে রাজস্ব আদায় করা হয়েছে তাদের প্রত্যেকের রশিদের পিছনের পাতায় স্বাক্ষর আছে। এরকম কোনো ভুক্তভোগী কোথাও অভিযোগ দেয়নি।
সরকারি দায়িত্ব পালনকালে আমার দ্বারা কোন অবৈধ এবং অনৈতিক কার্যকলাপের কোন নজির নাই। ইহা সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত। তাছাড়া আমার পৈতৃক বাড়ি ছাড়া নিজের কোন বাড়ি বা ঘর নাই, এবং আমার বা আমার পরিবারের ব্যক্তিগত কোন গাড়ি নাই। এমনকি বাংলাদেশের কোথাও আমার কোন ফ্লাট নেই। আমার পরিবারের সদস্যরা আমার যেখানে কর্মস্থল হয় সেখানেই আমার সাথে থাকে। এবং বাচ্চারা সেখানেই লেখাপড়া করে। কে বা কারা” একটি” ভুঁইফোড় অনলাইনে আমাকে ও আমার ছবি দিয়ে সোস্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রমাণিত ভাবে কাল্পনিক মন গড়া তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আমার চরিত্র হনন, আমার পরিবারে মান হননে পায়তারা অপচেষ্টা টা চালিয়ে যাচ্ছে একটি কুচিক্ত মহল। আমি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমি এই মিথ্যা নিউজ বা পোষ্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply