1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

উখিয়ায় উদ্ধারকৃত ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর সংরক্ষিত বনে অবমুক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক:

কক্সবাজারের উখিয়া উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগরকে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকার সংরক্ষিত বনে প্রায় ৩৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করা হয়।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার একটি লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেন।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,
“বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। লোকালয়ে চলে আসা বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost