1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুবাই প্রবাসী যুবক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিউল আলম (২৮) নামে এক দুবাই প্রবাসী যুবক নিহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মালুমঘাট ছগিরশাহ কাটা নতুন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিউল আলম চকরিয়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম উদ্দীনের ছেলে বলে নিশ্চিত করেন মালুম ঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে প্রবাসী সফিউল আলম মোটরসাইকেলে করে কক্সবাজার যাওয়ার পথে মালুম ঘাট ছগিরশাহ কাটা নতুন মসজিদ এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সফিউল আলম বাসের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালুম ঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সেইসাথে বাস ও মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়েছে। তবে চালাক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost