দেলোয়ার হোসেন রশিদি:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা চরম্বা ইউনিয়ন পরিষদের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে। গেল ২০ই ডিসেম্বর শনিবার পরিষদ চত্বরে দিন ব্যাপি এ কোরআন প্রতিযোগিতার আয়োজন হয়।
আয়োজন কমিটির প্রধান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন জানান, পুরো ইউনিয়ন এলাকা থেকেই সকল হেফজখানা মাদ্রাসার শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এসময় বিচারকের দায়িত্বে ছিলেন মাওলানা হাফেজ নুরুল ইসলাম, আবদুর রহমান।
পরিষদের সচিব ওয়াহিদুর রহমানের সাবির্ক পরিচালনায় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন কফিল আশরাফ। প্রতিযোগিতার পরে বিভিন্ন গ্রুপে বিজয়ী দশজনকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন অথিতিরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিডিএম আব্দুল গফুর, চট্টগ্রাম জজকোর্টের শফিকুল হক লিটন, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা উসমান গনি, দারুল আকরাম একাডেমির সহ-সুপার মাওলানা আবদুল করিম, সাবেক ইউপি সদস্য নুরুল হক, আমির হামজা, নুরুল হক সওদাগর প্রমোখ।
উপস্থিত এলাকাবাসীরা জানান, চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেনের এ মহৎ উদ্যোগ প্রশংসার দাবিদার।
এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদেরকে জানান, এই মহান স্বাধীনতার শোকে মাসেই এ কুরআন আলোচনার আলোকে আলোকিত করে প্রতিযোগিতা আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং অমাকে একাজে সহায়তা ও সহযোগিতা করার জন্য সকল কে ধন্যবাদ জানাছি।
Leave a Reply