পেকুয়া অফিস
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় (পূর্ব মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লগোয়া) ২৩ শতক জায়গা প্রবাসী নজরুল ইসলাম ও কাউছার আকতার খরিদাসূত্রে মালিক। উক্ত জায়গা বাউন্ড ওয়াল দিয়ে দীর্ঘদিন ভোগ দখলে রয়েছেন। প্রবাসী নজরুল ইসলাম অভিযোগ করেন, এলাকার কিছু খারাপ প্রকৃতির লোকজন তার জায়গাটি জবর দখলের পায়তারা করছে। এমনকি রাতের অন্ধকারে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে কুড়েঘর নির্মাণ করে জায়গাটি জবর দখলের প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
জানাযায় প্রবাসী নজরুল ইসলাম ও তার স্ত্রী কাউসার আকতার একই এলাকার মজুমিয়ার ছেলে মো, হোছাইন, নুরুল হোছাইন থেকে ২৩ শতক জমি ক্রয় করেন। তাদের নামে চুড়ান্ত খতিয়ানও প্রচার হয়। খতিয়ান নং ২৫-৫১৮৭ দাগ নং ১৬৩৭।
কাউসার আকতার বলেন বর্তমানে স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে মিজান আকবর আহমদের ছেলে সাজ্জাদ ও মজু মিয়ার ছেলে আবদুল জব্বার এসে বাউন্ডারি টপকে জায়গায় খুটি দিয়ে ভাগ করে নিয়েছে।
এখন বাউন্ডারি গুড়িয়ে দিয়ে ঘর তৈরী হুমকি দিচ্ছে।
তিনি বলেন যারা জবর দখল করতে চাচ্ছে তারা আগে বিক্রি করে ও সরকারি অধিগ্রহণ সহ পার্শ্ববর্তী স্কুলের জায়গায় মিলিয়ে হারাহারি ভাবে নিঃস্বত্ববান হয়ে গেছেন।
এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply