নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ তারেক আজিজ(৩৮)নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৫ টার দিকে পৌরসভা কাহারিয়াঘোনায় ৫নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত তারেক ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
চকরিয়া সেনাক্যাস্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানাযায়-কাহারিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় বিভিন্ন সংঘবদ্ধ ডাকাত চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল।যাদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথবাহিনীর সন্দেহভাজন ব্যক্তির বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ থেকে উক্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাকি আইনগত কার্যক্রমের জন্য উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply