1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মানবিক ডিসি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ গভীর রাতে সশরীরে উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
আজকে চট্টগ্রাম মহানগরের দামপাড়া (গরীবউল্লাহ মাজার এলাকা), ষোলশহর রেলস্টেশন এলাকা, মুরাদপুর, চকবাজার ও চেরাগী পাহাড় মোড়, লালদিঘী এলাকা, জেল রোড (আমানত শাহ মাজার) এলাকায় মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজে ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ না থেকে জেলা প্রশাসক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। শীতার্ত দুই শিশু ঝুমুর ও শাহীনকে রাতের খাবারের প্রয়োজন বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে অর্থ সহায়তা প্রদান করেন। একইসাথে টেকনাফের বাসিন্দা আব্দুল মজিদ, যিনি কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় জীবনযাপন করছেন, তার ভবিষ্যৎ পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে ফোন নাম্বার প্রদান করে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য বলেন।
শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি, আস্থা ও আশার বার্তা পৌঁছে দেয়। জেলা প্রশাসক জানান, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost