নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পেকুয়া প্রেস ক্লাব ও পাক্ষিক পেকুয়ার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় পেকুয়া প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মো: ছফওয়ানুল করিম। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোছাইন। পেকুয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক কালবেলা, দৈনিক আজাদীর পেকুয়া প্রতিনিধি দেলোয়ার হোছাইনের পরিচালনায় অনুষ্ঠিত অন্যান্যদের বক্তব্য রাখেন পেকুয়া প্রেস ক্লাবের সেক্রেটারী এম,আবদুল্লাহ আনসারী, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এম, দিদারুল করিম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, বাংলাদেশ বেতার কক্সবাজার জেলার প্রতনিধি এফ,এম সুমন, দৈনিক পূর্বদেশের প্রতিনিধি সোহেল আজিম, শিক্ষক নেতা আহমদ হোছাইন, মো: ছরওয়ার আলম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো: ইউনুছ, বাহার উদ্দিন, রিয়াজ উদ্দিন, মফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন ছিদ্দিকী, মো: রফিক উদ্দিন, এম,আজম উদ্দিন, মো: মাহামুদুল করিম প্রমুখ। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের নেতা মাওলানা জহিরুল ইসলাম কাসেমী।
Leave a Reply