1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন – আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
এই দেশ সবার, এখানে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১৫ আসন সাতকানিয়া- লোহাগাড়া সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক এমপি। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী হরিমন্দির কমপ্লেক্সে তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া শ্রীশ্রী হরিমন্দির কমপ্লেক্সে ‘ তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু লিপ্টন দাশ, উদ্বোধক শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ আর্শিবাদ বাবু দিপক পালিত ট্রাস্টী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
প্রধান অতিথি’ ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম -১৫ আসন সাতকানিয়া -লোহাগাড়া থেকে সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক এমপি। অতিথি হিসেবে আরও ছিলেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,রাজু মিলন নাথ ধর, সুনীল কুমার চৌধুরী,রাজু আনন্দ দাশ,রাজু পলাশ দাশ,আ ন ম নোমান সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা,আ ক ম হামিদুল হক, আমীর পদুয়া ইউনিয়ন,কাজী জসীম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার, মাওলানা জিয়াউল হক জিয়া, প্রমুখ
তারকব্রক্ষ মহানামযজ্ঞ আয়োজক পদুয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ পদুয়া লোহাগাড়া চট্টগ্রাম।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী প্রধান অতিথিঃ বক্তব্য আরো বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।…আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব (অনুষ্ঠান), আপনারা উদ্‌যাপন করবেন, আনন্দ উদ্‌যাপন করবেন। আমাকে দাওয়াত দিলে অবশ্যই আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো।’
শাহজাহান চৌধুরী বলেন, শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, পাহাড়ি, উপজাতি সবাই মিলে এই দেশে অত্যন্ত শান্তিতে ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন নেতা বা কর্মী আপনাদের উপর জুলুম নির্যাতন বা জায়গা দখল করেছে এই রকম কেউ প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব। জ বড়
আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য-সহযোগিতা আপনারা চান, ইনশা আল্লাহ আমরা সেসব সাহায্য-সহযোগিতা আপনাদের দেব।আজকে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব এবং আমরা একসঙ্গে এই দেশে, এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে, সুন্দরভাবে সবাই বসবাস করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost