1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১২ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
ইয়কবা পাচারের নিরাপদ রোড হিসাবে পরিচিতি নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোনাইছড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ সময় তার সহযোগী আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটক থোয়াইহ্লা মার্মা একই এলাকার চাহ্লা মার্মার ছেলে।
পুলিশ জানায়,
অভিযানকালে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা ইয়াবা পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছিল মাদককারবারীরা। নাইক্ষ্যংছড়ি থানার বর্তমান ওসি যোগদানের পর সোনাইছড়ি এলাকায় এই দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক এবং মামলা করা হয়।
এই ধরনের মাদক বিরোধী অভিযান নাইক্ষ্যংছড়ি সদর আশারতলী, চাকঢালা, জামছড়ি, ফুলতলী এলাকায়ও চালানোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost