স্টাফ রিপোর্টার:
চকরিয়ায় মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মাংস বিক্রেতাকে ১০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। (৪জানুয়ারি) রবিবার বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) রুপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার জিদ্দাবাজার স্টেশনে আবদু শুক্কুর নামে একজন মাংস ব্যবসায়ী মাংসের উজন ও মূল্যে কারচুপি করে। ভুক্তভোগি লোকজন ভ্রাম্যমান আদালতের কাছে অভিযোগ করলে আদালত দ্রুত অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে অপরাধ আমলে নিয়ে আদালত ভোক্তা অধিকার আইন ২০১০ অনুযায়ি আবদু শুক্কুরকে ১০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন-বাজারে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। তিনি বলেন- জনস্বার্থে পরিমাপ ও মুল্য কারচুপি রোধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply