1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

সাতকানিয়ায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা দিলেন হাফেজ আবু তাহের

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪ বার

সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় সনাতনী সম্প্রদায়ের অসহায় এক মহিলার মাটির তৈরি ভাঙা ঘর নির্মানে এগিয়ে আসলেন সমাজসেবক হাফেজ আলহাজ্ব আবু তাহের।ঘটনাটি আজ রবিবার(৪ জানুয়ারি) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের কর্মকার পাড়ায় ঘটেছে।

জানাযায়,উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কর্মকার পাড়ার বয়োবৃদ্ধ মহিলা মিনু রানী কর্মকার এর মাটির তৈরি ঘরটি জড়ো হাওয়া ও বৃষ্টিতে ভেঙ্গে যায়।এরপর থেকে মিনু দীর্ঘদিন যাবৎ ওই ঘরে সীমাহীন কষ্ট করে বসবাস করে আসছিলেন।তাহার এমন কোন সামর্থ্য ছিল না যে ঘরটি নতুন করে পুনরায় তৈরি করার।এমন অসহায়ত্বের খবর শুনে এগিয়ে আসেন মহিলার পার্শ্ববর্তী রঙ্গীপাড়ার সমাজসেবক প্রবাসী হাফেজ আলহাজ্ব আবু তাহের। তিনি বিষয়টি শুনে সরেজমিনে গিয়ে ওই মহিলার দু:খ-দুর্দশার কথা শুনে ভাঙ্গা মাটির ঘরটি মেরামতের জন্য প্রাথমিকভাবে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব হুমায়ুন রশিদ,প্রবাসী মোহাম্মদ ইসহাক জানান,হিন্দু সম্প্রদায়ের এক মহিলার অসহায়ত্বের খবর শুনে সমাজসেবক হাফেজ আবু তাহের ঘরটি নির্মাণের জন্য আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ করা হলে সমাজসেবক হাফেজ আলহাজ্ব আবু তাহের জানান,মহান আল্লাহর রহমত ও সকলের দোয়ার কারণে অসহায় লোকদের সেবা করতে পারলে নিজের আত্মায় শান্তি লাগে।এ ধরনের মানবসেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost