1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

বাইশারীতে অগ্নিকান্ডে এক বসতবাড়ি পুড়ে ছাই 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম বাইশারী গ্রামের মাওলানা কবির উদ্দীন হুজুরের বসতবাড়ি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
টনাটি ঘটেছে বৃহস্পতিবার ৮ জানুয়ারি
ভোররাত ৩ টার দিকে।
প্রত্যক্ষদর্শী বসতঘরের মালিকের ছেলে ইরফানুল হক মিশকাত   জানান, রাত আনুমানিক ৩ টার দিকে হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেংগে যায়। সাথে সাথে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় যারা ছিল তাদেরকে ঘুম থেকে জেগে তুলে কোন রকমেই ঘর থেকে বের হওয়ার সুযোগ পায়।  কিন্ত বাড়ী থেকে কোন কিছুই বের করার  সুযোগ হয়নি।আগুনের লিলিহান শিখা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। আশ পাশের লোকজন এগিয়ে এসেও কোন কিছুই রক্ষা করতে পারেনাই।ছেলে মাওলানা ছালামতুল্লাহ জানান,কি ভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তারা জানেনা,চুলা থেকে বা কারেন্ট থেকে আগুনের সুত্রপাত তারা কিছুই বুঝে উঠতে পারি নাই। ক্ষতির পরিমান  কম হলে ও ত্রিশ লাখ টাকার অধিক হবে। বাড়ীর আসবাব পত্র, ফ্রিজ ২ টি, স্বর্ন প্রায় আট ভরি, ধান, চাউল, ফার্নিচার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুধুমাত্র পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারে নাই।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই আসলাম সহ সংগীয় ফোর্স। এছাড়াও  স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।ইউপি সদস্য নুরুল কবির জানান আগুনের ঘটনা সত্য। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ আসলাম জানান, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। কে বা কাহারা আগুন দিয়েছে এবং কিভাবে লেগেছে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost