1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন থাকলেও একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-১৪ ও ১৫ সংসদীয় আসনের নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতকানিয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশে নির্বাচন হলেও সেসব নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে না, অথচ আমাদের নির্বাচনকে হেলাফেলা করা হয়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান সন্ত্রাসীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনের সময় কোনো পেশীশক্তির উত্থান হতে দেওয়া হবে না। কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা প্রতিরোধ করবে।
সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost