1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান)প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি,সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান এবং চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন রাবারবাগান নামক এলাকায় জারুলিয়াছড়ি বিওপি’(বিজিবি ক্যাম্প) উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১মার্চ) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নবনির্মিত জারুলিয়াছড়ি বিওপি’র শুভ উদ্বোধন করেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিওপি’র উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপণ করেন এবং সৈনিকদের সাথে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন।
এ সময় বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার এবং নাইক্ষ্যংছড়ি ১১ব্যাটালিয়নের অধিনায়ক, রামু অধিনায়ক,কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক অপরেশন অফিসারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার বলেন,‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং সদর ইউনিয়নের রাবারবাগান জারুলিয়া ছড়ি এলাকা নিকটস্থ বিওপিসমূহ হতে কিছুটা দূরবর্তী ছিল। ফলে বিওপিসমূহের অপারেশনাল কার্যক্রম পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য ছিল। তাই সদর ইউনিয়নের রাবারবাগানের জারুলিয়াছড়িতে বিজিবির একটি বিওপিটি স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বিওপিটি স্থাপনের ফলে পার্শ্ববর্তী বিওপিসমূহের দূরত্ব লাঘবের পাশাপাশি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সকল ধরণের আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost