1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪২ বার

রিয়াজ উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া উপজেলার গোঁয়াখালী খালের উপর নির্মিত এলজিইডি ব্রীজে গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিগত ২০-২৫ বছর আাগে গোঁয়াখালী ১ নং ওয়ার্ডের চলত মার্কেটসংলগ্ন এলজিইডি ব্রীজের রেলিং ভেঙে পড়ে দিন দিন বিপদজনক হয়ে উঠেছে। ফলে বিগত ১ বছর আগে থেকে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নুরুল আজিম জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে উক্ত ব্রীজের বিষয়ে জানানো হয়েছে। বেশ কয়েকবার চেয়ারম্যান বাহাদুর শাহকে জানানো হয়েছে। চেয়ারম্যান মহোদয় এলজিইডি প্রকৌশলীকে জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত ব্রীজটি মেরামতের কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করে নাই। ফলে এলাকার ৪-৫ টি মহল্লার ৫ হাজার লোকজন চলাচলে দারুণ ঝুঁকিতে রয়েছেন। চলত মার্কেটের ব্যবসায়ী মো: ইউনুছ জানান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ্চলাচলে দারুণ হিমসিম খেতে হচ্ছে প্রতিনিয়িত। ব্রীজটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় গোঁয়াখালী ফতেহ মাতবরবাড়ির কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী রাহেদুল হায়দার চৌধুরী জানান, ব্রীজের পাশে আমার মৎস্য প্রজেক্ট ও খামার রয়েছে। ওখানে যেতে আমার ওই ব্রীজের গর্তটি আমার চোখে পড়ে। আমি স্থানীয়দের সাথে পরামর্শ করে ওই গর্ত হওয়া ব্রীজটি মেরামতের উদ্যোগে নিয়েছিলাম। পরে স্থানীয়রা টেকসই ও স্থায়ী ব্রীজের দাবীতে আমার নিজস্ব উদ্যোগে মেরামতে বাধার সৃষ্টি করে। তিনি এলাকার জনসাধরণের দুর্ভোগ নিরসনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পেকুয়া উাপজেলা প্রকৌশলী সৌরভ দাশ বলেন, বিষয়টি স্থানীয় ও জনপ্রতিনিধির মাধ্যমে জেনেছি। সরকারী অর্থায়ন সাপেক্ষে টেকসই ব্রীজ নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost