পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি এলাকায় অবস্থিত “মৌলভী পাড়া আল-মদিনা জামে মসজিদ”-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২২ মার্চ ২০২৬) বাদ এশা মসজিদ প্রাঙ্গণে প্রবীণ মুরব্বি হাজ্বী মোহাম্মদ কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম সোনাইছড়ির সরওয়ার আলম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে প্রথমে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—হাজ্বী মোহাম্মদ কালু, মোহাম্মদ আব্দুল আজিজ, মৌলভী আলী আছগর এবং মৌলভী নুরুল হোছাইন। পরবর্তীতে উপস্থিত মুসল্লিদের সম্মতিতে আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট আল-মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেনকে সভাপতি, আব্দুল হামিদকে সম্পাদক এবং মোহাম্মদ সোহেলকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোহাম্মদ ইউসুফ, মো. নুরুচ্ছফা, দানু মিয়া, আবু ছিদ্দিক, আজিজুল হক, হাফেজ মুসা কুতুবি, শাহাব উদ্দিন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ নুরুল ইসলাম মনু, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ দিদার, মৌলভী কফিল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, জাবিদ আহসান, রহমত উল্লাহ মোদাচ্ছের, শরাফত উল্লাহ এবং মো. আব্দুল্লাহ। শেষে নবগঠিত কমিটির সদস্যরা মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply