নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ প্রকাশ কবির মাঝিকে রাস্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসানের নেতৃত্বে একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব আলম মাহাবুব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহে জাতীয় পতাকা পরিধান, ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: বেলাল উদ্দিন হায়দার, উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও টইটংয়ের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদ, মরহুমের বড় ছেলে মিজানুর রহমান জানাজার পূর্বে বক্তব্য রাখেন। এ ছাড়াও স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদসহ গণ্যমান্যব্যক্তিগণ জানাজায় অংশগ্রহণ করেন।
Leave a Reply