1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু নাইক্ষ্যংছড়িতে ৩ হাজার ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ মানুষের তাড়া খেয়ে গর্তে পড়ে মরলো শাবক, পাশেই কাঁদছে মা হাতি নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেল ৭টি গ্রামের মানুষ নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে প্রতারক ও দালাল থেকে সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা কবির আহমদকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল

নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেল ৭টি গ্রামের মানুষ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ৭ টি গ্রামের শত শত রোগী।
প্রত্যন্ত এলাকা থেকে আগত দরিদ্র ও অসহায় মানুষদের অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়াড় ম্রাছাঅং চাক কারবারী আদিবাসী পাড়ার কমিউনিটি সেন্টারে এই চিকিৎসা সেবা দেন, চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল ও বান্দরবান জেলা ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে এ শিবিরের আয়োজন করা হয়। এই চিকিৎসা ক্যাম্পটি উদ্বোধন করেন (পরিবার পরিকল্পনা) ও মেডিসিন কনসালট্যান্ট এর সাবেক উপ পরিচালক ডা. অংচালু। এতে চট্টগ্রাম লায়ন হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. আফরিন সুলতানা, ডা. সাইমুম নাহার, ডা. মোহাম্মদ নঈম উদ্দিন, ডা. রুবি-সহ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন।
শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে চিকিৎসা সেবা পায় এই লক্ষ্য নিয়েই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চোখের সমস্যায় ভোগা মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এসময় উপস্থিত ছিলেন,
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর এবং দৈনিক নিলগীরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের প্রত্যাশা,এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রান্তিক জনগোষ্ঠী আরও উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost