1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

বিএনপি নেতা শওকত মিয়ার মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক

  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ বার

নিজস্ব প্রতিনিধি:
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও হারবাং শাহ আবদুল মালেক (রহ:) একাডেমীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী আলফাজুর রহমান চৌধুরী শওকত মিয়ার (৭৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (১১ সেপ্টেম্বর) ভারতের মেঘালয় রাজ্যের সিলং থেকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মরহুম শওকত মিয়া একজন জ্ঞানের বাতিঘর এবং একনিষ্ঠ বিএনপির কর্মী ছিলেন। হারবাং ইউনিয়নের শিক্ষা বিস্তারের জন্য তার অবদান অনস্বীকার্য। বিবৃতিতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য আলফাজুর রহমান চৌধুরী শওকত মিয়া আজ (১১ সেপ্টেম্বর, ২০২৩) দুপুর ১২ টার দিকে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার দুপুর ২ টায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মরহুম আলফাজুর রহমান শওকত মিয়া ১৯৪৯ সালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদার পাড়া পাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার মরহুম বজলুর রহমান কন্টাকটারের ১ম পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost