1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

নাইক্ষ্যংছড়িতে ৩ দিন ব্যাপী কার্প জাতীয় মাছ চাষের প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ বার

জাহাঙ্গীর আলম কাজল: নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মৎস্য অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙামাটির আওতায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর ) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ‘কার্প জাতীয় মাছের মিশ্রচাষ’ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা
অভিজিৎ শীল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

প্রশিক্ষণ প্রদান করেন বান্দরবান সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রহমান নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ, ক্ষেত্র সহকারী মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
বান্দরবান জেলা মৎস‍্য কর্মকর্তা অভিজিৎ শীল বলেন, প্রশিক্ষনে মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রচুর মাছের চাহিদা রয়েছে। মাছ চাষের জন্য প্রচুর পুকুর, ডোবা নালা রয়েছে একটু সংস্কার করে মাছ চাষ করা যায়। পরিকল্পিত ভাবে মাছ চাষ করলে কোন লোকসান হয় না। তাই এই প্রশিক্ষন কাজে লাগাতে হবে।

উক্ত প্রশিক্ষনে ২০ নারী পুরুষ অংশ গ্রহন করেন এই প্রশিক্ষণ ৭-৯ অক্টোবর পর্যন্ত চলবে।
সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost