1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

সেন্টমার্টিনে এক জালে ১০ পোপা,দাম হাঁকছেন ২০ লাখ

  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩১০ বার

আবদুর রহমান ইবনে আমিন
টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে কোরাল জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। জেলে এর দাম হাঁকছেন ২০ লাখ টাকা।

সোমবার ভোররাত ৩টার দিকে সেন্ট মার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারের মাঝিদের জালে মাছগুলো ধরা পড়ে।

পরে সকাল ৮টার দিকে ট্রলারটি সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালে মাছ দেখতে ভিড় জমান পর্যটকসহ উৎসুক মানুষ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।

মাছ ধরার খবর পেয়েছেন জানিয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে এ মাছের দাম অনেক বেশি।”

সেন্ট মার্টিনে এক জালে ১০ পোপা, দাম হাঁকছেন ২০ লাখ টেকনাফের ফিশারি ঘাটে ট্রলারের মাঝি ওসমান সাংবাদিকদের বলেন, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেছিলেন তারা। ভোররাতে জাল টানতে গিয়ে দেখেন বড় বড় সব কালা পোপা মাছ আটকা পড়েছে।

ট্রলারের মালিক আব্দুল গণি বলেন, “কোনো কোনো মাছের ওজন ১২ থেকে ২০ কেজি পর্যন্ত আছে। ১০টি মাছের দাম চাইছি ২০ লাখ টাকা। তবে টেকনাফের ব্যবসায়ীরা ১০ লাখ টাকা পর্যন্ত বলেছেন।

“আমি বিক্রি করিনি। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছি”, বলেন গণি।

আব্দুল গণির ট্রলারে বেশ কয়েক বছর ধরেই পোপা মাছ পড়ছে। এতে তিনি বেশ লাভবান হচ্ছেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, “জেলে গণি খুব ভাগ্যবান মানুষ। প্রতি বছর কয়েকটি করে এই পোপা মাছ পাচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost