নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহেশখালী উপজেলা শ্রমিক দলের আওয়াতাধীন মাতারবাড়ি ইউনিয়ন শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৪ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী মহেশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও আরমান উল্লাহ আরমানকে সাধারণ সম্পাদক করে ১৩ জনের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরও যারা পদে রয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি আতিক উল্লাহ,আজিমুল হাসান,কায়ছারুল ইসলাম,সিনিয়র যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম সাঈদ,সহ-সম্পাদক হায়াত উল্লাহ,আমির উল্লাহ,আজম উল্লাহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন ও মোঃ পারভেজ। এছাড়াও আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাতারবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হওয়ার পর আব্দুল্লাহ আল মামুন এক প্রতিক্রিয়ায় জানান- আগামী নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ সরকারের দাবীকে সমুন্নত রাখতেই মাতারবাড়ি ইউনিয়ন শ্রমিকদলকে সুসংগঠিত করতে উক্ত কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ও উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply