1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

মগনামায় চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ তিন আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আবু ছৈয়দকে হত্যা করে পা কেটে নেওয়ার ঘটনায় প্রধান পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ কথা জানান।
গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন- পেকুয়ার মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার নুরুল ইসলামের পুত্র নেজামুল ইসলাম মুজাহিদ, একই এলাকার মৃত নুরুন্নবীর দুই পুত্র আমিরুজ্জামান ও জামিল ইব্রাহিম ছোটন। নেজামুল ইসলাম মোজাহিদ পেকুয়ার মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াসিমের ব্যক্তিগত সহকারী।
র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে পেকুয়ার আফজালিয়া পাড়ায় আত্মগোপনে থাকা মামলার ২ নম্বর আসামি ও অন্যতম প্রধান পরিকল্পনাকারী নেজামুল ইসলাম মোজাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনায় তারা জানিয়েছেন, হত্যার তিনদিন আগে আসামিরা নিজেদের মধ্যে আলোচনা করে পরিকল্পনা চূড়ান্ত করেন। ১০ অক্টোবর বিকালে আবু ছৈয়দ তার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে তারা অস্ত্র নিয়ে সেখানে হানা দেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আবু ছৈয়দকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রাণ বাঁচাতে আবু ছৈয়দ খাটের নিচে ঢুকে পড়লে সেখান থেকে বের করে কোপানো হয়। যাওয়ার সময় আবু ছৈয়দের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যান তারা। হত্যায় ২৫ জনের একটি দল অংশ নেয়। ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিছয় ৪/৫ জনকে আসামি করে পেকুয়া থানায় মামলা করেন।
র‌্যাব-১৫ এর অধিনায়ক বলেন, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হবে। এই নিয়ে মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। পলাতক অন্য আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

ওই দিন রাতে র‌্যাবের অভিযানে আবু ছৈয়দ হত্যাকান্ডে জড়িত তিন আসামী গ্রেপ্তার হওয়ায় মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের হয়। তারা এ ঘটনার জন্য সাবেক চেয়ারম্যান ওয়াসিমকে দায়ী করেন। আমরা ওয়াসিমের সমর্থক গোষ্টী ফেইসবুক আইডি থেকে জানা যায়, আইন শৃংখলা বাহিনী ধাওয়া দিলে আসামী নেজামুল ইসলাম মুজাহিদ আমার বাড়িতে ডুকে পড়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেজামুল ইসলাম মুজাহিদকে সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে তাহা নিজ ফেইসবুক আইডি থেকে স্বীকার করেছে। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ও খুশীর বন্যা দেখা দিয়েছে। র‌্যাব কর্তৃক এ অভিযান পরিচালনা করায় এলাকার সচেতন মহল র‌্যাবকে ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost