বিজন কুমার বিশ্বাস:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ৪৮টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ৩টায় পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুদান প্রদান অনুষ্ঠান হয়।
চকরিয়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও পেকুয়ার সংসদ আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এমএ এমপি। সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন চকরিয়া ও পেকুয়া সনাতনী সম্প্রদায় র্নিভয়ে পূজা উদযাপন করতে পারবেন এবং আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবো।
এ সময় আরও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, এসিল্যান্ড রাহাত উজ্জাম, অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসা সহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৪৮টি পূজামন্ডপের প্রত্যেক প্রতিনিধির মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের টাকা প্রদান করা হয়।
Leave a Reply