1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

পেকুয়ায় ৭ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের গোঁয়াখালী মিঠাবেপারীপাড়ায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রকে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম মো: সাজিব (১৪)। সে ওই এলাকার নুরুল হোসেনের পুত্র ও পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে স্কুল ছাত্র সাজিবের মা খাইরুন্নেছা জানান, ওই দিন সন্ধ্যার দিকে সাজিব বার্ষিক পরীক্ষার ফলাফল জানার জন্য তার এক সহপাঠীর সাথে দেখা করতে গিয়েছিল। বাড়ি ফেরার পথিমধ্যে আমার ছেলে সাজিবকে প্রতিবেশী নেজাম উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন মিলে কিরিচ দিয়ে মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। পূর্ব শত্রæতার জের ধরে উৎপেতে থাকা দুবৃর্ত্তরা এ ঘটনা ঘটায়। সাকিবের বড় ভাই সাজ্জাদ জানান, আমার ভাইয়ের অবস্থা খুবই বিপদজনক। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করি। সাজিবের ফুফী খোরশিদা জানান, খবর পেয়ে ভাইপোকে দেখতে হাসপাতালে এসেছি। তার মাথায় ও পিঠে জখম হয়েছে। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost