তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
আমাকে কেউ বিক্রি করবেন না। আমাকে বিক্রি করে কেউ যদি বিভ্রান্তি ছড়ান তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে কোন ধরণের হয়রানি করা যাবেনা। গায়েবী মামলা দেওয়া যাবেনা। আমি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি নই। আমার কাছে সবাই সমান। লোহাগাড়ায় কোন ভাবেই ইজারা ছাড়া বালু উত্তোলন করা যাবেনা। কোন কোন জায়গায় গেইট বসিয়ে চাঁদা নিচ্ছেন। এগুলো বন্ধ করতে হবে। লোহাগাড়ায় অন্যায় ও অনিয়মে সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইউএনওকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি।
১৫ই জানুয়ারি মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এম. এ মোতালেব এমপি।
আবদুল মোতালেব এমপি আরও জানান, স্কুলের সভাপতি শিক্ষিত না হলে সে স্কুলে শিক্ষিত জাতি সৃষ্ঠি হবেনা। জাতিকে মেধাবী করতে হলে শিক্ষাখাতে পরিবর্তন আনতে হবে। গভীর নলকূপ যারা ব্যবহারের উপযোগী তাদেরকে দিতে হবে। বাউন্ডারি গেইটের ভিতরে গভীর নলকুপ বসানো যাবেনা। সার্বজনীন ভাবে গভীর নলকূপ দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, লোহাগাড়া মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামশুল আলম, সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা পিআইও মাহবুব আলম শাওন, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদরের চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা।
Leave a Reply