1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

মিয়ানমারে সংঘর্ষের কারণে ঘুমধুমের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে বান্দরবানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ভেন্যু ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ওই ভেন্যুর পরিবর্তে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যেসব এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে ছিল, তাদের পরীক্ষা হবে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost