নিজস্ব প্রতিনিধি:
চকরিয়ার ডুলাহাজারা থেকে লিয়াকত আলী (বানু) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও গ্রেপ্তারকৃত বানুর বিরুদ্ধে চকরিয়া থানায় ডাকাতি, হামলা, লুটপাট মারধরের আরো ৩টি নিয়মিত মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ডুলাহাজারা বাজারস্থ জামালের দোকান গলি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিয়াকত আলী বানু ডুলাহাজারা কাটাখালী ২নং ওয়ার্ড মৃত আব্দুল হাকিম প্রকাশ-পেঠানের ছেলে।
স্থানীয়’রা হলেন..লিয়াকত আলী বানু নানা অপরাধে জড়িত এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে।তার অন্যায়ের বিরুদ্ধে পাড়া মহল্লায় কেউ মুখ খোলার সাহস করেনা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়-গ্রেপ্তারকৃত লিয়াকত মামলার পর থেকে পলাতক। এরপর থেকে বিভিন্ন এলাকায় নিজেকে আড়ালে রেখে জীবন-যাপন করে আসছিলো। তার বিরুদ্ধে থানায় নিয়মিত আরো তিনটি মামলা রয়েছে। শনিবার সাব-ইন্সপেক্টর মো. কামরুলের নেতৃত্বে পুলিশের চৌকস টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।একইদিন আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply