1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

পেকুয়ায় আ’লীগ নেতার হাত থেকে জমি রক্ষা করতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়ায় আ’লীগের দোসরের হাত থেকে জমি উদ্ধার করতে ভ’ক্তভোগীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩ টার দিকে পেকুয়া চৌমুহনী ক্রেমলিন চৌধুরী প্লাজা মার্কেটের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় শত শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে আরমান আলী প্রকাশ হাব্বান জানান, আর এস ৬০২, ৬০০ আরএস দাগ ব-৩৭, ৩৮, ৪০,৪১,৪২ এর ৬ একর ১ শতক, ৩একর ৩৭ শতক মোট ৯ একর ৩৮ শতক জমি বিগত আওয়ামী সরকার আমলে জোরপূর্বক জবরদখল করে ফেলছে। গত ৫ আগস্টের পর আমাদের জমি আমরা ভোগ দখলে নিয়েছি। এরপর থেকে প্রশাসনিকভাবে আমাদের হয়রানি করে আসতেছে। সিকদারপাড়ার মৃত জসিম উদ্দিনের স্ত্রী ফরিজা পারভীন, আবদু সাত্তার, বদরখালীর আবুল কালাম আজাদ বলেন, আমাদের পূর্বপুুরুষ গং ৫ কানি জমি ঢেমুশিয়ার নুরজাহান গং কে বিক্রি করছে বলছে শুনেছি। মাস্টার হানিফ চৌধুরী গংকে আমাদের ওয়ারিশগণ কোন জমি বিক্রি করেনাই। এরা জোরপূর্বক আমাদের জমি জবর দখল করে রেখেছিল। ফরিদা পারভীন আরো বলেন, বর্তমানে মাস্টার হানিফ গং মাস্তান প্রকৃতির লোকজনকে নিয়ে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। ওই জায়গার উপর আমাদের দীর্ঘ ৫০ বছর যাবৎ ২০ টি বসতবাড়ি রয়েছে। মাস্টার হানিফ চৌধুরী গং প্রতি বসতবাড়ি থেকে প্রতি মৌসুমে ৫ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
উক্ত বিরোধীয় জমির বিএস সংশোধনী বিষয় নিয়ে আমরা কক্সবাজার জেলার চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে অপর ৬৫/২০১২ ও অপর ২৭/২০২৫ ইংরেজী মামলা রুজু করি। যা বর্তমানে আদালতে চলমান রয়েছে। তারা মাননীয় আদালত অমান্য করে জমি জবর দখলের পুনরায় পাঁয়তারা করছে।
বর্তমানে তাদের মিথ্যা ও হয়রানিমূলক মামলার ভয়ে আতংকিত অবস্থায় দিনাতিপাত করছি। আজকের মানববন্ধন থেকে প্রশাসন ও দেশবাসীর কাছে এ আ’লীগের দোসর মাষ্টার হানিফ গং এর হাত থেকে আমাদের জমি ও আমাদের নিজেদের পরিবারের নিরাপত্তা দাবী করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost